Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগ ঘিরে ধনপুরে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। বহিরাগত এক ব্যক্তিকে ওই পদে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে ধনপুর এলাকায় সোনামুড়া-কাঁঠালিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার নিয়োগ ঘিরে ধনপুরে সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

ধনপুর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। বহিরাগত এক ব্যক্তিকে ওই পদে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে ধনপুর এলাকায় সোনামুড়া-কাঁঠালিয়া সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধ চললেও পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি স্বাভাবিক করতে পারেননি।

ঘটনাটি সোনামুড়া মহকুমার তাজিয়ামুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার নিয়োগকে ঘিরে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দাদের উপেক্ষা করে বহিরাগত এক ব্যক্তিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁরা রাস্তায় নেমে অবরোধ শুরু করেন।

অবরোধকারীদের দাবি, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হেল্পার পদে নিয়োগের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিতে হবে এবং সংশ্লিষ্ট গ্রামেরই কাউকে এই দায়িত্ব দিতে হবে। তাঁদের অভিযোগ, স্থানীয়দের স্বার্থ উপেক্ষা করেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবরোধের জেরে সোনামুড়া-কাঁঠালিয়া সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অবরোধ প্রত্যাহার করানো সম্ভব হয়নি। নিয়োগ সংক্রান্ত ক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।