Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

আগরতলা রেলস্টেশনে মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ, আটক অভিযুক্ত

আগরতলার রেলস্টেশন চত্বরেই এক মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জোরপূর্বক পার্কিং ফি আদায়ের প্রতিবাদ করায় ওই সরকারি আধিকারিককে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
আগরতলা রেলস্টেশনে মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগ, আটক অভিযুক্ত

খোদ রাজধানী আগরতলার রেলস্টেশন চত্বরেই এক মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জোরপূর্বক পার্কিং ফি আদায়ের প্রতিবাদ করায় ওই সরকারি আধিকারিককে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মোবাইল ফোন ভেঙে ফেলারও চেষ্টা করা হয় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে জিআরপি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে। এই ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এবং কার নির্দেশে রেলস্টেশন চত্বরে পার্কিং ফি আদায় করা হচ্ছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে একজন মহিলা সরকারি আধিকারিকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। পার্কিং ফি আদায়ের নামে সাধারণ যাত্রীদের হয়রানির অভিযোগও খতিয়ে দেখার দাবি উঠছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি রেলস্টেশন চত্বরে পার্কিং ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।