আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে সাব্রুমে মনোনয়নপত্র দাখিল করেন জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে
জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে তিনটি ওয়ার্ডের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেস দলের পক্ষ থেকে যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, ০১-নং ওয়ার্ডে লক্ষণ দাস,০৩-নং ওয়ার্ডে থেকে রিংকু দাস এবং ০৮-নং ওয়ার্ডে দেবাশীষ দে।

আসন্ন সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। বুধবার জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সাব্রুম মহকুমা শাসকের কার্যালয়ে তিনটি ওয়ার্ডের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন। কংগ্রেস দলের পক্ষ থেকে যে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন, ০১-নং ওয়ার্ডে লক্ষণ দাস,০৩-নং ওয়ার্ডে থেকে রিংকু দাস এবং ০৮-নং ওয়ার্ডে দেবাশীষ দে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে সাব্রুমের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কংগ্রেস দলের দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী দুদিনের মধ্যে আরো ছয়টি ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করবেন।
দক্ষিণের বামেদের শক্ত ঘাঁটিকে সাব্রুমের নগরবাসী চোরমার করে দিয়ে ২০১০ সালে সাব্রুম নগর পঞ্চায়েত দল করে নিলো ঐসময়। এমনিতেই সাব্রুম নগর পঞ্চায়েতটি কংগ্রেস দলের আঁতুড় ঘর বলে রাজ্যবাসীরা জানেন। বামেদেরকে চিরতরে বিদায় দেওয়ার জন্য ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের সাথে ঐসমস্ত সাব্রুম নগরের কংগ্রেসের ভোটাররা বিজেপি দলকে ক্ষমতার মসনুতে বসান।
২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পাঁচটি বছর সাব্রুমের উন্নয়ন বাবুর দূরদর্শিতা এবং কার্যকলাপ দেখে ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে উন্নয়ন বাবুকে পছন্দ না করে সাব্রুম নগরের লোকজনরা ১২৫০-টি নোটাতে ভোট দিয়ে উন্নয়ন বাবুকে বার্তা দিয়ে দিলেন। আগামী দিনে নির্বাচনী প্রচারে কোন দল কতটা শক্তি প্রদর্শন করতে পারে, এখন সেদিকেই নজর সাব্রুম নগর বাসী।