Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

কৃষকদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পৌঁছাচ্ছে কি না, খতিয়ে দেখতে রাজ্য সফরে রামনাথ ঠাকুর

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর মঙ্গলবার তিন দিনের রাজ্য সফরে আগরতলায় আসেন। কেন্দ্রীয় সরকারের কৃষককল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের সুফল বাস্তবে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে জানা গেছে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
কৃষকদের কাছে কেন্দ্রীয় প্রকল্পের সুফল পৌঁছাচ্ছে কি না, খতিয়ে দেখতে রাজ্য সফরে রামনাথ ঠাকুর

আগরতলা।। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর মঙ্গলবার তিন দিনের রাজ্য সফরে আগরতলায় আসেন। কেন্দ্রীয় সরকারের কৃষককল্যাণমূলক বিভিন্ন প্রকল্প ও উদ্যোগের সুফল বাস্তবে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতেই তাঁর এই সফর বলে জানা গেছে।

সফরকালে কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষককল্যাণ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, কৃষকদের প্রাপ্ত সুযোগ-সুবিধা এবং সরকারি উদ্যোগের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার কথা রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পগুলির মাধ্যমে কৃষকদের আর্থিক ও কৃষি ক্ষেত্রে কতটা সহায়তা প্রদান করা সম্ভব হয়েছে, তা পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

কেন্দ্রীয় সরকারের কৃষককল্যাণমূলক প্রকল্পগুলির সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই বিষয়টি নিশ্চিত করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। তাঁর এই তিন দিনের সফরে রাজ্যের কৃষি ক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তব চিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে।