Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

তদন্তে দক্ষতার স্বীকৃতি, কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেলেন শিবানী দেববর্মা

তদন্তের ক্ষেত্রে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক–২০২৬-এ সম্মানিত হলেন ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর শিবানী দেববর্মা। তাঁর পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
তদন্তে দক্ষতার স্বীকৃতি, কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক পেলেন শিবানী দেববর্মা

আগরতলা: তদন্তের ক্ষেত্রে বিশেষ দক্ষতার স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক–২০২৬-এ সম্মানিত হলেন ত্রিপুরা পুলিশের সাব-ইন্সপেক্টর শিবানী দেববর্মা। তাঁর পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়েছে।

২০১৬ ব্যাচের সরাসরি নিয়োগপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর শিবানী দেববর্মা বর্তমানে সিপাহিজলা জেলার সোনামুড়া থানায় কর্মরত রয়েছেন। বিশেষ করে তদন্তের ক্ষেত্রে তাঁর দক্ষতা ও কাজের প্রতি নিষ্ঠাকে এই সম্মানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তাঁর এই সাফল্য ত্রিপুরা পুলিশের পেশাদার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার কাজে কর্মরত আধিকারিকদের অবদানের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।