Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

বেলেনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক

বাইক ও একটি বিলাসবহুল বেলেনো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম অমরজিৎ দেববর্মা (২০)। তাঁর বাড়ি বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায়। তিনি উত্তম দেববর্মার ছেলে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বেলেনো গাড়ির ধাক্কায় গুরুতর আহত বাইক চালক

চড়িলাম:: বাইক ও একটি বিলাসবহুল বেলেনো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন এক যুবক। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম অমরজিৎ দেববর্মা (২০)। তাঁর বাড়ি বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ি এলাকায়। তিনি উত্তম দেববর্মার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, টিআর-০৭-এফ-০৬৪৬ নম্বরের একটি বেলেনো গাড়ি দ্রুতগতিতে এসে বাইকটিকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে জাতীয় সড়কের ওপর পড়ে যান অমরজিৎ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দুর্ঘটনার পরপরই তাঁকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়।

এদিকে, বিশ্রামগঞ্জ থানার অধীন জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রতিদিনই কোনও না কোনও দুর্ঘটনা ঘটছে এবং ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে দুর্ঘটনার গ্রাফ। দ্রুতগতির যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।