Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

শান্তিরবাজারে নবদিগন্তের কালীপুজোর প্রধান আকর্ষণ থ্রিডি প্রজেকশন শো

প্রতি বছরের মতো এবারও ধুমধাম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কালীপুজোর আয়োজন করছে শান্তিরবাজার নবদিগন্ত কালীপুজো কমিটি। চার দিনব্যাপী এই উৎসবে এবারের প্রধান আকর্ষণ হতে চলেছে থ্রিডি প্রজেকশন শো। উদ্যোক্তাদের দাবি, দক্ষিণ ত্রিপুরা জেলায় এই প্রথম এমন অভিনব আয়োজন করতে চলেছে তাদের পুজো কমিটি।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
শান্তিরবাজারে নবদিগন্তের কালীপুজোর প্রধান আকর্ষণ থ্রিডি প্রজেকশন শো

প্রতি বছরের মতো এবারও ধুমধাম ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কালীপুজোর আয়োজন করছে শান্তিরবাজার নবদিগন্ত কালীপুজো কমিটি। চার দিনব্যাপী এই উৎসবে এবারের প্রধান আকর্ষণ হতে চলেছে থ্রিডি প্রজেকশন শো। উদ্যোক্তাদের দাবি, দক্ষিণ ত্রিপুরা জেলায় এই প্রথম এমন অভিনব আয়োজন করতে চলেছে তাদের পুজো কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর প্রথম তিন দিন দর্শনার্থীদের জন্য বিশেষ থ্রিডি প্রজেকশন শো প্রদর্শিত হবে। দিল্লি থেকে আগত শিল্পীদের পরিবেশনায় এই শোতে মা কালীর তাণ্ডব, শিব তাণ্ডবসহ বিভিন্ন আকর্ষণীয় দৃশ্য তুলে ধরা হবে। অভিনব এই পরিবেশনা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

পুজোর দিন সারারাত ধরে চলবে পুষ্পাঞ্জলি। পাশাপাশি উপস্থিত দর্শনার্থীদের জন্য পুষ্পভোগের ব্যবস্থাও রাখা হয়েছে। উৎসবের শেষ পর্যায়ে আগামী ১২ তারিখে আয়োজন করা হবে বর্ণাঢ্য কার্নিভালের। কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে সকল দর্শনার্থীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বছর নবদিগন্ত কালীপুজোর মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৮ লক্ষ টাকা। শুধু উৎসব আয়োজনেই নয়, সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রাখতে উদ্যোগী কমিটি। দশমীর পর একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনাও রয়েছে তাদের। উৎসবের আনন্দের পাশাপাশি সামাজিক উদ্যোগের এই প্রচেষ্টা শান্তিরবাজারের কালীপুজোকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে মনে করছেন উদ্যোক্তারা।