Pratibadi KalamPratibadi Kalam
জীবন ধারা

৯ যুবককে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দিল সিআরপিএফ

প্রশিক্ষণ সম্পন্ন করা ৯ জনকেই টুল সেট ও প্রশিক্ষণ সমাপ্তির শংসাপত্র প্রদান করা হয়। বিনামূল্যে এই দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করার জন্য ১২৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশিক্ষণপ্রাপ্তরা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
৯ যুবককে বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ দিল সিআরপিএফ

মোহনপুর, ১৪ অক্টোবর: পশ্চিম ত্রিপুরার সিদাইয়ের মোহনপুরে লক্ষ্মী ড্রাইভিং ট্রেনিং স্কুলে সাধারণ নাগরিকদের জন্য আয়োজিত ২১ দিনের বিনামূল্যের ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি অনুষ্ঠান বুধবার আয়োজন করে সিআরপিএফের ১২৪ নম্বর ব্যাটালিয়ন।

সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে এলাকার ৯ জন যুবক উপকৃত হন। প্রশিক্ষণার্থীদের সিমুলেটরের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব গাড়ি চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়। গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এই প্রশিক্ষণ শুরু হয়েছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট রবীশ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিপিও আশিস দাশগুপ্ত, লক্ষ্মী ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক স্বপন দেব, হেজামারা পঞ্চায়েতের সদস্য সজ্জন দেববর্মা, ইউনিটের আধিকারিকরা এবং এলাকার শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবীশ কুমার জানান, এই উদ্যোগের উদ্দেশ্য শুধু গাড়ি চালানোর দক্ষতা প্রদান নয়, বরং যুবকদের কর্মসংস্থানের সুযোগ গ্রহণে সক্ষম করে তোলা এবং সমাজের প্রতি ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করা। তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সঙ্গে গঠনমূলক যোগাযোগের মাধ্যমে সমাজকল্যাণ, যুব ক্ষমতায়ন এবং স্বনির্ভরতা বৃদ্ধিতে সিআরপিএফ ধারাবাহিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।