Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংপ্রথম পাতা

ত্রিপুরার জিএসটি সংগ্রহ নিয়ে আশাবাদী মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং

উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন রাজ্য পরিদর্শন করেছেন CGST ও কাস্টমসের গুয়াহাটি জোনের মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং। বর্তমানে তিনি ত্রিপুরা সফরে রয়েছেন। মঙ্গলবার সকালে আগরতলার জিএসটি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জিএসটি সংগ্রহ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
ত্রিপুরার জিএসটি সংগ্রহ নিয়ে আশাবাদী মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং

উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্বভার গ্রহণের পর বিভিন্ন রাজ্য পরিদর্শন করেছেন CGST ও কাস্টমসের গুয়াহাটি জোনের মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং। বর্তমানে তিনি ত্রিপুরা সফরে রয়েছেন। মঙ্গলবার সকালে আগরতলার জিএসটি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের জিএসটি সংগ্রহ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, দায়িত্বভার গ্রহণের পর এটিই তাঁর প্রথম ত্রিপুরা সফর।

ত্রিপুরায় বর্তমানে যে পরিমাণ জিএসটি সংগ্রহ হচ্ছে, তা নিয়ে সন্তোষ ও আশাবাদ প্রকাশ করেন মুখ্য কমিশনার। আগামী দিনে রাজ্যের রাজস্ব সংগ্রহ আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার পাশাপাশি যথাযথভাবে কর প্রদানের আহ্বান জানান। তাঁর বক্তব্য, কর প্রদানের মাধ্যমে ব্যবসায়ীরা রাজ্যের পাশাপাশি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এদিকে, মৈত্রী সেতু ও সাব্রুম স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য কবে নাগাদ শুরু হতে পারে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে কুল প্রকাশ সিং জানান, বিষয়টি ভারত সরকারের কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং বাংলাদেশ সরকারের অবস্থানের উপর নির্ভর করছে। দুই দেশের সরকারের সিদ্ধান্তের ভিত্তিতেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

মৈত্রী সেতু ও সাব্রুমকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা থাকলেও বাণিজ্যিক কার্যক্রম শুরুর নির্দিষ্ট সময়সীমা এখনও স্পষ্ট নয়। ফলে দুই দেশের সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।