দিল্লিতে আটক মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী
ভোটার তালিকায় কথিত অনিয়মের প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলা আন্দোলনের সমর্থনে এই বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কক্রোচ জনতা পার্টির (CJP) ডাকে ছাত্র ও যুব সংগঠনগুলির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।

আগরতলা, ১১ অক্টোবর: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে দিল্লি পুলিশের হাতে আটক হলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী-সহ একাধিক সিপিআইএম নেতা।
ভোটার তালিকায় কথিত অনিয়মের প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলা আন্দোলনের সমর্থনে এই বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কক্রোচ জনতা পার্টির (CJP) ডাকে ছাত্র ও যুব সংগঠনগুলির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।
যন্তর মন্তরে পৌঁছনোর চেষ্টা করা বিরোধী নেতা ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দিল্লিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের পদক্ষেপের মধ্যেই ত্রিপুরার নেতাদের আটক করার ঘটনা ঘটে।