Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংরাজনীতি

পুরভোটে বিরোধীদের জোট ও অবস্থান নিয়ে কটাক্ষ বিজেপির, ৬ নভেম্বর আগরতলায় মনোনয়ন পত্র দাখিল বিজেপির

বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। বিরোধীরা জোট করবে, নাকি এককভাবে নির্বাচনে লড়বে, তা নিয়েই বিভ্রান্ত। অন্যদিকে বিজেপি অনেকটাই আত্মবিশ্বাসী। দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময়েই তা প্রকাশ করা হবে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
পুরভোটে বিরোধীদের জোট ও অবস্থান নিয়ে কটাক্ষ বিজেপির, ৬ নভেম্বর আগরতলায় মনোনয়ন পত্র দাখিল বিজেপির

বিরোধী দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।

তার দাবি, বিরোধীরা জোট করবে, নাকি এককভাবে নির্বাচনে লড়বে, তা নিয়েই বিভ্রান্ত। অন্যদিকে বিজেপি অনেকটাই আত্মবিশ্বাসী। দলের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময়েই তা প্রকাশ করা হবে।

বিজেপি নেতৃত্বের বক্তব্য, বিরোধীরা পরাজয়ের আশঙ্কা থেকেই বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কমেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি নগর এলাকাগুলির উন্নয়নের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।

তিনি জানান, তিপ্রা মথার সঙ্গে বিজেপির জোটের বিষয়টিও চূড়ান্ত হয়েছে। আগামী ৬ নভেম্বর আগরতলা লয় পুর নিগমে মনোনয়ন পত্র দাখিল পর্ব।

বিজেপি নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে উন্নয়নের ধারাকে সামনে রেখেই ২১টি নগর সংস্থায় নির্বাচনে লড়বে দল। আগামী নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।