Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংঅপরাধ

প্রণয় দে (জুন) হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য তেলিয়ামুড়া পুলিশের! মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে ঘটনাস্থলে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ!

১৭ সেপ্টেম্বর তেলিয়ামুড়ায় সংঘটিত চাঞ্চল্যকর প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের তদন্তে এবার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ। অবশেষে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার পুলিশের জালে ধরা পড়তেই তদন্তে আসে নতুন মোড়।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
প্রণয় দে (জুন) হত্যাকাণ্ডে বড়সড় সাফল্য তেলিয়ামুড়া পুলিশের! মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে ঘটনাস্থলে নিয়ে খুনের ঘটনার পুনর্নির্মাণ!

আগরতলা:: গত ১৭ সেপ্টেম্বর তেলিয়ামুড়ায় সংঘটিত চাঞ্চল্যকর প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের তদন্তে এবার একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে তেলিয়ামুড়া থানার পুলিশ। অবশেষে এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কৃষ্ণধন সরকার পুলিশের জালে ধরা পড়তেই তদন্তে আসে নতুন মোড়। গতকাল অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে পেশ করা হলে মহামান্য আদালত তাকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন। আর আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে থাকাকালীন রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় অভিযুক্ত কৃষ্ণধন সরকারকে নিয়ে যাওয়া হয় ঘটনার সেই বিতর্কিত ঘটনাস্থলে। সেখানে পুলিশের উপস্থিতিতে স্ব-ইচ্ছায় নিজের মুখে এবং হাতে গোটা হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিল, তার নমুনা প্রদর্শন করে অভিযুক্ত। অর্থাৎ তদন্তের স্বার্থে ঘটনাস্থলেই ঘটনার পুনর্নির্মাণ করা হয়। এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার সময় তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে ছিল কঠোর পুলিশি নিরাপত্তা। গোটা এলাকায় পুলিশের কড়া নজরদারির মধ্যেই চলে এই প্রক্রিয়া। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম জিনিয়াস দেববর্মা, মামলার তদন্তকারী আধিকারিক তথা তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর বিকাশ দেববর্মা, ইন্সপেক্টর যুগল ত্রিপুরা-সহ তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিযুক্তের এই নমুনা প্রদর্শনের মধ্য দিয়ে তদন্তে আর কী কী চাঞ্চল্যকর তথ্য উঠে আসে? প্রণয় দে ওরফে জুন হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা সমস্ত রহস্য কি এবার একে একে উন্মোচিত হবে? গোটা ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনের দিকে তাকিয়ে রয়েছেন তেলিয়ামুড়াবাসী।