Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংঅপরাধ

বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন; ভাঙচুর একাধিক গাড়ি

বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় দুই পক্ষের একাধিক গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন; ভাঙচুর একাধিক গাড়ি

বক্সনগরে পাচারকারীদের সঙ্গে বিএসএফ জওয়ানদের সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনায় দুই পক্ষের একাধিক গাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। পরিস্থিতিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ঘটনার জেরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় কলমচৌড়া থানার পুলিশ। সংঘর্ষের প্রকৃত কারণ এবং আহতদের পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।