Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংরাজনীতি

মনোনয়ন জমায় বাধা ও হামলার অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে সিপিআইএমের বিক্ষোভ

রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগর সংস্থার নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা এবং হামলার অভিযোগকে কেন্দ্র করে সরব হলো সিপিআইএম। মোহনপুর, জিরানিয়া, রানীরবাজার, কমলপুর ও শান্তিরবাজারে বামফ্রন্ট প্রার্থীদের উপর হামলা এবং মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম কর্মী-সমর্থকরা।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া

এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মানিক দে, রতন দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব। বিক্ষোভ থেকে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করা হয়। বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার অধিকার সুনিশ্চিত করতে কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

তাঁদের বক্তব্য, নির্বাচনের প্রক্রিয়ায় সমস্ত রাজনৈতিক দলের সমান সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। অথচ একাধিক এলাকায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া ঘিরে বাধা ও হামলার অভিযোগ উঠলেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কতটা নিশ্চিত করা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে সিপিআইএম। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কমিশনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব।