Pratibadi KalamPratibadi Kalam
ব্রেকিংঅপরাধ

যাত্রাপুরে পুলিশের বড়সড় সাফল্য! ৪৫ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার মহিলা

গতকাল গভীর রাতে যাত্রাপুর থানা এলাকার বড়নারায়ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অভিযুক্ত মহিলা সফুরা খাতুনকে।

Pratibadi Kalam Newsroom1 মিনিট পড়া
যাত্রাপুরে পুলিশের বড়সড় সাফল্য! ৪৫ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার মহিলা

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। যাত্রাপুর থানা ও ৮১ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে ৪৫ কেজি ৯০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে সফুরা খাতুন নামে এক মহিলাকে।

জানা গেছে, গতকাল গভীর রাতে যাত্রাপুর থানা এলাকার বড়নারায়ণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। দীর্ঘ তল্লাশির পর ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় অভিযুক্ত মহিলা সফুরা খাতুনকে।

রাতভর অভিযান ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আটক মহিলাকে থানায় নিয়ে আসতে আসতেই ভোরের সূর্যোদয় হয়ে যায়। এই অভিযানে নেতৃত্বে ছিলেন যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক। সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী, অন্যান্য পুলিশ আধিকারিক, টিএসআর জওয়ান এবং মহিলা পুলিশ কর্মীরা।

যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানিয়েছেন, আজ বুধবার ধৃত মহিলাকে সোনামুড়া আদালতে সোপর্দ করা হবে।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাদকবিরোধী অভিযানে যাত্রাপুর থানা ও বিএসএফের এই যৌথ উদ্যোগকে পুলিশের বড়সড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।